নিনজা-ডোরেমনের ডাবিং আর্টিস্ট জুনকো হরি আর নেই

আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ০৪:১২ পিএম

জনপ্রিয় কার্টুন নিনজা হাতোরি এবং ডোরেমনের ডাবিং আর্টিস্ট জুনকো হরি মারা গেছেন। ডোরেমন-এ কণ্ঠে তার গলা সকলের মন কেড়ে নিয়েছিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। জাপানি ভয়েস আর্টিস্ট জুনকো হরির প্রোডাকশন সংস্থা বাওবাব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রবীণ জাপানি এ অ্যানিমেশন ডাবিং তারকা অসংখ্য জনপ্রিয় অ্যানিমেশনে নিজের কণ্ঠ দিয়েছেন।অ্যানিমে ভূমিকার জন্য পিচ করার পাশাপাশি গেগে নো কিতারো এবং গানবারে গোয়েমন গেম সিরিজে ভিডিও গেম চরিত্র সুনাকাকে এবং সাসুকেতে কণ্ঠ দিয়েছেন হরি।

অ্যানিমে নিউজ নেটওয়ার্ক জানায়, তিনি পশ্চিমা চলচ্চিত্র টোক কিল এ মকিংবার্ড, ম্যাড ম্যাক্স বিয়ন্ড থান্ডারডোম এবং গেট ইওর গানের ভূমিকায় ডাব করেছেন। 

তাছাড়া, তিনি টম অ্যান্ড জেরি কার্টুন সিরিজে জেরির কণ্ঠস্বর দিয়েছিলেন। হরির অ্যানিমে ক্রেডিটগুলোর তালিকার মধ্যে রয়েছে অ্যাস্ট্রো বয়, সিন্ডারেলা বয়, অ্যান অফ গ্রিন গেবলস, দ্য গুটি ফ্রগ, লিজেন্ড অফ দ্য মিস্টিক্যাল নিনজা, সিন্দবাদ দ্য সেলর, রেইন বয়, ক্যাট আইড বয়, স্পিড রেসার, লিটল লুলু, টোকিও মেউ-এর ভয়েসিং চরিত্রগুলো যা বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত