দুই জেলায় নতুন ডিসি

আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ০৬:২১ পিএম

রাঙামাটি ও ঠাকুরগাঁও জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। নতুন করে নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসকরা হলেন মিজ ইশরাত ফারজানা ও মোহাম্মদ হাবিব উল্লাহ।

আজ বুধবার (২৭ নভেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মিজ ইশরাত ফারজানাকে রাঙামাটির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং মোহাম্মদ হাবিব উল্লাহকে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হলো। এই দুই কর্মকর্তার পদায়ন অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত