সাকিব উইকেট নিলেই হারছে বাংলা টাইগার্স

আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ০৮:০১ পিএম

প্রথম ম্যাচে ২ উইকেট, পরের ম্যাচেও দুটি, পঞ্চম ম্যাচে এসে এক উইকেট নিলেন সাকিব আল হাসান। কিন্তু তিনটি ম্যাচই হেরেছে তার দল বাংলা টাইগার্স। আবু ধাবী টি-১০ লিগে এই চিত্র দেখতে পাওয়া যাচ্ছে। 

প্রথম ম্যাচে ১ উইকেটে ১০৬ রান করেছিল বাংলা টাইগার্স। সাকিবকে ব্যাট করতে হয়নি। পরে বল করতে নেমে ২ ওভারে ১৫ রানে ২ উইকেট নেন। কিন্তু স্যাম্প আর্মির জয় ঠেকাতে পারেননি।

দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটে মাত্র ৬৬ রান করে বাংলা টাইগার্স। সাকিব নিজে করেন ১২ বলে ১৯। পরে এক ওভারে তিনি দুই উইকেট নিলেও নিউইয়র্ক স্ট্রাইকার্স জিতে যায় ৪ ওভার হাতে রেখেই। 

তৃতীয় ম্যাচে এসে প্রথম জয় পায় বাংলা টাইগার্স। সাকিব ১ ওভারের ২৫ রান দেয়ার পর আর বল করেননি। লিয়াম লিভিংস্টোনের ১৫ বলে ৫০ রানে ১২৪ রান ছুয়ে ম্যাচ জিতে নেয় টাইগার্স। 

চতুর্থ ম্যাচে ১ ওভার বল করে ৯ রান দেন সাকিব। নর্দার্ন ওয়ারিয়ার্সকে করে ১০৭ রান। দুই আফগান হজরাতুল্লাহ জাজাই আর মোহাম্দ শেহজাদের পাওয়ার ব্যাটিংয়ে ১০ উইকেটের জয় পায় টাইগার্স।

আজ পঞ্চম ম্যাচে এসে আবার হার টাইগার্সের। সাকিব ২ ওভারে ১৭ রান দিয়ে পান আজমান বোল্টসের একমাত্র উইকেট। সাকিব আজ ১৯ বল খেলার সুযোগ পেয়েছেন। ১০ম বলে গিয়ে একমাত্র ছক্কা হাকান। এরপর ৯ বলে মেরেছেন চার চার। সব মিলিয়ে করেছেন ২৯ রান। টাইগার্স ১০২ রান করতে পারে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত