কুষ্টিয়ার মিরপুরে বেপরোয়া গতিতে ছুটে আসা ট্রলির ধাক্কায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে মিরপুর উপজেলার মশান বাজারে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার কবরবাড়িয়া এলাকার নাসির মন্ডলের স্ত্রী মরিয়ম খাতুন (৪৮) ও একই গ্রামের মৃত কুমার মন্ডলের স্ত্রী ছবেলা খাতুন (৬৮)। তারা সম্পর্কে ননদ-ভাবি ছিলেন বলে পারিবারিক সূত্রে জানায়।
নিহতের পরিবার ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার বেলা পৌঁনে ১১টায় নিজ বাড়ি থেকে ছবেলা খাতুন ও মরিয়ম খাতুন ব্যাটারি চালিত ভ্যানে চড়ে মশান বাজারে যান। সেখান থেকে ভ্যানে চড়ে বাড়ি ফেরার পথে বিপরীতমুখী বেপরোয়া গতিতে ছুটে আসা সিমেন্ট বোঝাই ট্রলি ভ্যানটিকে সজোড়ে ধাক্কা দিলে দুইজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক মমিনুল ইসলাম জানান, ‘ট্রলির ধাক্কায় দুই ভ্যান যাত্রী নিহতের সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে দুই নারীর মৃতদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ছাড়া ঘাতক ট্রলি চালকসহ ট্রলিটি জব্দ করা হয়েছে।
দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান বিএনপির
নেত্রকোনায় স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড