বিচ্ছেদের যন্ত্রনা ভুলতে পারছেন না অনন্যা পাণ্ডে। প্রায়ই বিষণ্ণ থাকতেন, কান্নাকাটিও করতেন। ঈশান থেকে আদিত্য— কষ্ট পেয়েছেন ভরসা করে! কেউই তার বিশ্বাসের মর্যাদা রাখে নি। প্রতি বারই সম্পর্কের জন্য কিছু না কিছু আপস করেছেন তিনি। কিন্তু এখন আগের চিন্তাধারা থেকে বেড়িয়ে এসেছেন তিনি।
প্রতি বারই সম্পর্কের জন্য কিছু না কিছু আপস করেছেন তিনি। এ বার শোনা যাচ্ছে, অম্বানীদের বেতনভুক কর্মচারী একদা সুপার মডেল ওয়াকার ব্লাঙ্কোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অনন্যা। কিন্তু বাকি দু’বারের মতো আর আপস করবেন না, প্রেমিকের জন্য বেঁধে দেবেন শর্ত, জানালেন অনন্যা।
গত কয়েক বছরে বার বার নিজের চাওয়া- পাওয়াকে অবহেলা করে গুরুত্ব দিয়েছেন প্রেমিকের ইচ্ছেকে। তারা যেমনটা চেয়েছেন তেমনটাই করছেন। নিজের অনেকটা বদল ঘটিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি কাউকেই। অনন্যার কথায়, ‘সকলকেই হয়তো পাল্টাতে হয়। আমিও নিজেকে অনেকটা বদলে ফেলেছিলাম। বলছি না তাতে আমার কোনও ক্ষতি হয়েছে। আমি বরাবর ভালবাসার মানুষের মনের মতো হওয়ার চেষ্টা করেছি। তারা বাড়িতে থাকতে চাইলে সেটা মেনে নিয়েছি, নিজেকে পিছনে রেখেছি সব সময়।’ কিন্তু এ বার আর তেমনটা করবেন না অনন্যা। অভিনেত্রী সাফ জানান, আর আপস করবেন না। বরং তিনি যেমন, তার প্রেমিককে সে ভাবেই তাকে গ্রহণ করতে হবে।
বয়স বেড়েছে, বদলেছে প্রেমের সংজ্ঞা। অনন্যার কথায়, ‘আমার একটাই চাহিদা, এমন মানুষ চাই যে আমার কথা শুনবে। আমার ছোটখাটো বিষয়গুলো মনে রাখবে। এমন নয় যে আমার সমস্যার সমাধান করে দিতে হবে, কেবলমাত্র শুনলেই হবে।’
‘আমি শুধুই ওর হাতের পুতুল’