৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, শূন্য পদ ৩৬৮৮

আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০৮:৩৮ পিএম

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এ বিসিএসে শূন্য পদে ক্যাডার নিয়োগ পাবেন ৩ হাজার ৪৮৭ জন। তাছাড়া নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে। ফলে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এ বিসিএসে আবেদনের বয়স গণনা করা হবে এ বছরের ১ নভেম্বর থেকে।

কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে চাকরিপ্রত্যাশীদের ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে আবেদন করতে বলা হয়েছে। ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ৪৭তম বিসিএসের আবেদন করা যাবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত