মোটরসাইকেল থেকে ছিটকে প্রাণ গেল নারীর, পালাল চালক 

আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০৬:০২ পিএম

নীলফামারীর ডোমারে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ফোয়ারা সুলতানা (৫৩) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে ডোমার উপজেলার পাঙ্গামটরপুর সড়কের সাবুল মেম্বারের বাড়ির সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

তবে এ ঘটনার পরপরেই মোটরসাইকেল চালক দ্রুত পালিয়ে যান। তার পরিচয় জানা যায়নি। 

নিহত ওই নারীর সঙ্গে থাকা একটি জাতীয় পরিচয় পত্র থেকে পরিচয় পাওয়া গেছে। তিনি উপজেলার চিলাহাটির ভোগডাবুড়ি ইউনিয়নের উত্তর গোসাইগঞ্জ গ্রামের মৃত রহমত আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শী গোলাম রব্বানী জানান, ওই নারীকে নিয়ে এক যুবক মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। এ সময় পেছনে বসা ওই নারীর শাড়ী মোটরসাইকেলের চাকায় আটকে গেলে তিনি ছিটকে পড়েন। ঘটনার পরপরেই মোটরসাইকেল চালক মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যান। স্থানীয়রা তা দেখতে পেয়ে ওই নারীকে উদ্ধার করে ডোমার উপজেলা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। 

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে দেশ রূপান্তরকে জানান, মোটরসাইকেল চালককে শনাক্তের চেষ্টা চলছে। নিহতের স্বজনদেরকে জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত