ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৭ জনের

আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০৬:২৪ পিএম

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮২ জনে। একই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৭ জন। ফলে মোট আক্রান্ত হয়েছেন সংখ্যা ৯০ হাজার ৪৪০ জন।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত সাতজনের মধ্যে পাঁচজন ঢাকা বিভাগের। একজন করে খুলনা ও বরিশাল বিভাগের বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৮৯০ ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সুস্থ হয়ে ৮৬ হাজার ৬৯৩ জন ছাড়পত্র পেয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত