৪৭তম বিসিএসে আবেদন ফি কমানো হবে: পিএসসি

আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০৯:১৮ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের প্রতিশ্রুতির সঙ্গে সংগতি রেখে ৪৭তম বিসিএস পরীক্ষার ফি ৭০০ টাকা থেকে কমিয়ে নতুন হার পুনঃনির্ধারণের বিষয়ে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি) দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিএসসি এ কথা জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হ্রাসকৃত পরীক্ষার ফি আবেদন শুরুর আগেই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এবং কমিশনের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার বিকেলে ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত