খুলনায় সোনাডাঙ্গা আন্তঃজেলা বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা হেলপার শরিফুল নিহত হয়েছে। মশার কয়েল থেকে আগুন লেগেছে বলে জানিয়েছে পুলিশ ও পরিবহন শ্রমিকরা।
গতকাল বৃহস্পতিবার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত হেলপার শরিফুলের বাড়ি মুন্সীগঞ্জ জেলায়।
পরিবহন শ্রমিকরা জানান, বাসের অনেক হেল্পার রাতে মশার কয়েল জ্বালিয়ে বাসের মধ্যে ঘুমিয়ে থাকে। এর আগেও সোনাডাঙ্গা আন্তঃজেলা বাস টার্মিনালে মশার কয়েল থেকে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে সুন্দরবন পরিবহনের একটি বাসের মধ্যে হেলপার শরিফুল ঘুমিয়ে ছিলেন। মশার কয়েল থেকে রাত ২টার দিকে বাসে আগুন ধরে যায়। এতে বাসটি পুড়ে গেছে। এছাড়া আগুনে পুড়ে বাসের মধ্যে থাকা হেলপার শরিফুল নিহত হয়েছে বলেও জানান তিনি।
সংখ্যালঘু সম্প্রদায় আগের তুলনায় বেশি ‘নিরাপত্তা’ পাচ্ছে
স্বপ্নতে চাকরির নামে প্রতারণা, গ্রেপ্তার ৩