রাজধানীর মোহাম্মদপুর থানার হাউজিং কর্মী বিল্লাল গাজী হত্যা মামলার অন্যতম আসামি ও ‘কব্জিকাটা’ গ্রুপের অন্যতম সদস্য বিল্লাল ওরফে ভাগ্নে বিল্লাল ওরফে অগ্নি বিল্লালকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল বৃহস্পতিবার আদাবর থানার শ্যামলী হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) ও সহকারী পরিচালক শিহাব করিম।
এএসপি শিহাব করিম জানান, নিহত বিল্লাল গাজী (২৮) সাভার থানার একটি হাউজিং কোম্পানির মাঠ পর্যায়ের কর্মী। গত অক্টোবর মাসের ১ তারিখ রাতে বিল্লাল তার অফিসের লোকজনের সঙ্গে প্রকল্প এলাকা থেকে হাউজিংয়ের লোকজনের সঙ্গে ডিউটি শেষে বাসায় ফিরছিলেন। তিনি মোহাম্মদপুর থানার নবোদয় হাউজিং এলাকায় এলে ভাগ্নে বিল্লালসহ ‘কব্জিকাটা’ গ্রুপের ২০-২৫ সন্ত্রাসী তাকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা বিল্লালকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত বিল্লাল গাজীর মা বাদী হয়ে রাজধানীর মোহাম্মদপুর থানায় ২২ জন আসামির নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, মামলার পর মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পত্রের পরিপ্রেক্ষিতে র্যাব আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারী বাড়ায়। এরই ধারাবাহিকতায়, তথ্য প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে গতকাল র্যাব-২ এর একটি দল মো. বিল্লাল ওরফে ভাগ্নে বিল্লালকে (২৮) গতকাল দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে সামুরাই, পাহাড়ী দা, লক কাটার, তিনটি ওয়াকিটকি, দুটি ওয়াকিটকি চার্জার, সিসা খাওয়ার মেশিন, মোটরসাইকেল, রাউটার এবং দুটি মোবাইল উদ্ধার করা হয়। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলেছ।’
গ্রেপ্তার আসামিকে ভাগ্নে বিল্লালকে রাজধানীর মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানা র্যাবের এই কর্মকর্তা।
‘আওয়ামী লীগের কাজকর্ম দেখে গাধাও হাসে’
স্বপ্নতে চাকরির নামে প্রতারণা, গ্রেপ্তার ৩
অস্ত্রের মুখে জিম্মি করে লুটে নেয় সব