চরম আর্থিক সঙ্কটে জাস্টিন বিবার!

আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ০৩:৪২ পিএম

চরম আর্থিক সঙ্কটে আছেন পপ তারকা জাস্টিন বিবার। তাই বাধ্য হয়ে ফের মিউজিক্যাল ট্যুর শুরু করছেন। সাবেক বিজনেস ম্যানেজারদের ভুলের কারনে প্রায় ৩০০ মিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়েছেন বিবার। তাছাড়া বিলাস বহুল জীবন যাপনে অভ্যস্ত তারকার প্রচুর অর্থ খরচ হয়। বিপুল খরচ বহন করতে তাকে মিউজিক্যাল ট্যুর করতে হবেই বলে শোনা যাচ্ছে। ২০২৩ সাল থেকে কোনও ট্যুর করেননি এবং ২০২১ সালের পর থেকে কোনও অ্যালবামও রিলিজ হয় নি তার।

জাস্টিন বিবারের ব্যক্তিগত জীবন বেশ কিছু দিন ধরেই চর্চায়। শোনা যাচ্ছে তারাও নাকি বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন। যদিও এই সমস্ত গুঞ্জনের মধ্যেই জাস্টিন ও তাঁর স্ত্রী হেইলি ষষ্ঠ বিবাহবার্ষিকী পালন করেছেন। অগাস্টে তাদের ছেলে জ্যাকের জন্ম হয়েছে।

রিডার অনলাইনের প্রতিবেদন অনুযায়ী, জাস্টিন ব়্যামসে হান্ট সিনড্রোম নামে এক কঠিন রোগে ভুগছেন। যার ফলে কাজে ভাটা পড়েছে তার, অথচ কমেনি জীবন যাপনের খরচ। জাস্টিন চিরকালই খরচের বিষয়ে বেপরোয়া এবং কোনও জিনিসের দাম বা নিজের ব্যাংক ব্যালেন্স কোথাও নজর না দিয়ে খরচ করে যান। বিবারের জন্য সবচেয়ে দ্রুত আয় করার উপায় হচ্ছে ট্যুর করা কিন্তু তাতে বাধা হতে পারে তার স্বাস্থ্য। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত