জুলাই গণঅভ্যুত্থানকে ব্যর্থ করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেন, ইসকনের এক নেতার গ্রেপ্তারকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে একজন আইনজীবীকে হত্যার মাধ্যমে একটি সাম্প্রদায়িক সহিংসতা তৈরি করে গণঅভ্যুত্থানকে ব্যর্থ করার চক্রান্ত হয়েছে। চট্টগ্রামবাসী সেই চক্রান্ত নস্যাৎ করে দিয়েছে।
শুকবার (২৯ নভেম্বর) রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলার উদ্যোগে নগরীর সিআরবি শিরিষতলায় অনুষ্ঠিত গণসংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আবু সাঈদের আত্মদানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে জনতার যে ঐক্য গড়ে উঠেছে, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে আজ সেই আকাঙ্ক্ষা ঐক্যবদ্ধভাবে বাস্তবায়ন করার সময় এসেছে। পরিবর্তিত পরিস্থিতিতে দেশকে পুনর্গঠনের জন্য ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলা সমন্বয়কারী হাসান মারুফ রুমীর সভাপতিত্বে ও নাসিরুদ্দিন তালুকদারের সঞ্চালনায় গণসংলাপে ফেনি জেলা গণসংহতির সমন্বয়ক অ্যাডভোকেট কায়কোবাদ, চট্টগ্রাম জেলা যুগ্ম সমন্বয়কারী মো. হারুন, শামসুদ্দিন মোহাম্মদ, নাজিম উদ্দীন আরিফ, নূর হোসেন, রিদোয়ান ফরহাদ, শওকত ওসমান প্রমুখ বক্তব্য রাখেন।
ভারতে কূটনৈতিক মিশনে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানাল বাংলাদেশ
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু