‘এ বিষয়ে ওর সত্যিই জ্ঞান রয়েছে, খুব আনন্দ পেয়েছিলাম’

আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ০২:০৫ পিএম

বিচ্ছেদের পথে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। মতের অমিলের কারণেই নাকি ভাঙন ধরেছে দাম্পত্যে। তবে এটি ছাড়াও আরও একটি গুঞ্জনও রয়েছে। অভিষেকের সঙ্গে অভিনেত্রী নিমরত কৌরের ঘনিষ্ঠতাই নাকি ঐশ্বরিয়া-অভিষেকের বিচ্ছেদের কারণ। যদিও এই নিয়ে এখনও কেউ কোন মন্তব্য করেননি।

২০২২-এ ‘দসভি’ ছবির শুটিং থেকেই নাকি অভিষেক ও নিমরতের ঘনিষ্ঠতা। তাদের বেশ কিছু সাক্ষাৎকারও এই মুহূর্তে সমাজমাধ্যমে ভাইরাল। এই ছবির প্রচারের সময় নাকি অভিষেকের সঙ্গে সময় কাটাতে পেরে আনন্দ পেয়েছিলেন নিমরত, নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

খাবার নিয়ে নাকি অভিষেকের বিশেষ আগ্রহ রয়েছে। কোন শহরের কোন গলিতে কী খাবার পাওয়া যায়, সে সব নাকি জুনিয়র বচ্চনের নখদর্পণে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিমরত বলেন, ‘দসভি’র প্রচারের সময় খুব মজা পেয়েছিলাম। অভিষেক খাবার সম্পর্কে অনেক কিছু জানে। ও নিজেও খেতে ভালবাসে। কোন রেস্তারাঁ থেকে কী খাবার আনাতে হবে, সব কিছু জানে ও। তাই সেই অভিজ্ঞতা খুব ভাল ছিল।’

অভিষেক-ঐশ্বরিয়ার ১৫ বছরের দাম্পত্যে জীবন। এ কথা শুনে অবাক হয়ে নিমরত বলেন, ‘১৫ বছর!’ অভিষেক মন্তব্য করেন, ‘হ্যাঁ দীর্ঘ ১৫ বছর, ২০০৭ থেকে ২০২২।’ অবাক ভঙ্গিতেই নিমরত উত্তর দেন, ‘অসাধারণ।’

সম্প্রতি তাকে ও অভিষেককে নিয়ে তৈরি হওয়া গুঞ্জন নিয়েও মন্তব্য করেন নিমরত। তার কথায়, ‘আমি যা খুশি করি, লোকে কথা বলবেই। এ সব গসিপ বন্ধ করা আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি আমার কাজে মনোযোগ দিয়েছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত