কেসিসির সাবেক প্যানেল মেয়র রফিক গ্রেপ্তার

আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ০৯:২১ পিএম

খুলনা সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র-১ ও ২৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এস এম রফিউদ্দিন আহমেদ ওরফে রফিককে গ্রেপ্তার করেছে মহানগর ডিবি পুলিশ। 

শনিবার সন্ধ্যায় নগরীর পূর্ব বানিয়াখামার এলাকার বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সাবেক সেনাবাহিনী প্রধান এস এম শফিউদ্দিন আহমেদের বড় ভাই।

মহানগর ডিবি পুলিশের ডিসি মো. তাজুল ইসলাম জানান, অভিযান চালিয়ে বাড়ির সামনে থেকে সাবেক কাউন্সিলর রফিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নগরীর খালিশপুর ও বৈকালী এলাকায় বিএনপির দুটি কার্যালয় ভাঙচুর ও নাশকতার অভিযোগে খালিশপুর থানায় দুটি মামলা রয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত