বীর মুক্তিযোদ্ধা মুয়াজ্জেম হোসেন মৃধা স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেলে রাজধানীর গেণ্ডারিয়ার কচি-কাঁচা মেলা মিলনায়তনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের আয়োজন করে সম্মিলিত মুক্তিযোদ্ধা ফোরাম।
এর আগে গত শুক্রবার দুপুর ২টায় মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কেউটচিরার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বীর মুক্তিযোদ্ধা মুয়াজ্জেম হোসেন মৃধা।
তিনি একাত্তরের রণাঙ্গনে কাজীরপাগলা এলাকায় সম্মুখ যোদ্ধা ছিলেন। এ ছাড়া তিনি কাজীর পাগলা ইউনিটের প্লাটন কমান্ডার ছিলেন। তিনি গালীমপুর, গোয়ালিমান্ডা, দক্ষিণ পাগকসা, সৈয়দপুর, কামার খোলা এবং আরো অনেক যায়গায় তিনি বীরত্তের সঙ্গে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন।
