নতুন মামলায় দীপু-মেনন-ইনু-পলক গ্রেপ্তার, কারাগারে পাঠানোর নির্দেশ

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ১২:৫৩ পিএম

নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে দীপু মনি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও জুনায়েদ আহমেদ পলককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রাজধানীর রামপুরা, হাতিরঝিল ও শাহবাগ থানার হত্যা ও ভাঙচুরের মামলায় সোমবার (২ ডিসেম্বর) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মহানগরের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, আজ সকালে দীপু মনি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও জুনায়েদ আহমেদ পলককে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তারা আসামিদেরকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

রাষ্ট্রপক্ষ জানায়, জুলাই-আগস্টের গণহত্যায় আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদার এই নেতাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ ছিল।

পিপি ওমর ফারুক ফারুকী জানান, দুপক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদের আদালত তাদেরকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগেও বিভিন্ন মামলায় এই চারজন রিমান্ডে ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত