সুন্দর, নরম ও গোলাপি ঠোঁট কে না চায়। কিন্তু পর্যাপ্ত পানির অভাবে ঠোঁট শুষ্ক হয়ে যায়। শীতকালে ঠোঁট ফাটার প্রবণতা বেড়ে থাকে। কিন্তু এমন কিছু ঘরোয়া উপায় আছে যার মাধ্যমে সহজেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। এই উপায়ে মাত্র ৩ মিনিটে গোলাপি ঠোঁট পেতে পারেন। এর জন্য প্রয়োজন হবে চিনি, মধু, লেবু, স্ট্রবেরি এবং অলিভ অয়েল।
ঠোঁট ফাটার হাত থেকে বাঁচতে হলে ঠোঁটের আর্দ্রতা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। আর্দ্রতা ধরে রাখতে হলে মৃত কোষ সরিয়ে ফেলা প্রয়োজন। কাঠবাদাম, চিনি গুঁড়ার সঙ্গে মধু মিশিয়ে ব্যবহারের মাধ্যমে ঠোঁট ফাটার সমস্যা দূর করতে পারেন।
বাইরে বের হলে অনেকেই ঠোঁটে লিপস্টিক পরেন। কিন্তু বাড়িতে ফিরে এসে আর সেই লিপস্টিক তোলেন না। এই রকম হওয়া ভাল নয়। তাই বাড়ি ফিরে লিপস্টিক তুলতে অ্যালোভেরা রিমুভার ব্যবহার করতে পারেন।
শুষ্ক ঠোঁটের যত্ন নিতে হলে অতিরিক্ত ময়েশ্চারাইজার দেওয়া লিপস্টিক মাখুন। রাতে ঘুমাতে যাওয়ার সময় ভিটামিন ই বা শিয়া বাটার দেওয়া লিপ বাম লাগাতে পারেন।
এছাড়া রাতে শুতে যাওয়ার সময় ঠোঁটের যত্ন নিতে ভুললে চলবে না। তাই রাতে শুতে যাওয়ার আগে মধুর সঙ্গে তিলের তেল মিশিয়ে সেই মিশ্রণ লাগিয়ে শুতে যান। এতে ঠোঁট আর্দ্র থাকে।
স্বাস্থ্য ভালো রাখার সহজ ১০ উপায়
এক বসায় দৃষ্টিপ্রতিবন্ধী ফিলিস্তিনি তরুণীর কোরআন খতম