নতুন প্রেমে সারা আলি খান, প্রেমিককে নিয়ে ঘুরছেন রাজস্থানে

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ০৮:২৩ পিএম

নতুন প্রেমে পড়েছেন বলিউড অভিনেত্রী সারা আলি খান। সাম্প্রতিক একটি ইনস্টাগ্রাম স্টোরিতে সারা তার রাজস্থানে ছুটির ছবি শেয়ার করেন। একটিতে তিনি উটের পিঠে চড়ে ছবি তুলছেন, আর অন্যটিতে গ্রিন টিতে মগ্ন।

সারা একটি পোলও চালু করেন, যেখানে তিনি তার ফ্যানদের কাছে জানতে চান, ‘মর্নিং ভাইব না নাইট ট্রাইব?’ অন্য একটি ছবিতে দেখা যায়, সারা সোনালী আভার মরুভূমিতে এক গ্লাস হাতে নিয়ে মজা করছেন।

এর কিছুক্ষণ পর অর্জুন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক মিরর সেলফি পোস্ট করেন, যা রাজস্থানের একটি বিলাসবহুল রিসোর্টে তোলা। দুজনের আলাদা ছবি হলেও, ভক্তরা অনুমান করছেন যে সারা ও অর্জুন একসঙ্গে ছুটি কাটাচ্ছেন।

এছাড়া গত মাসে সারা ও অর্জুনের কেদারনাথ ভ্রমণের ছবি ছড়িয়ে পড়ে, যেখানে সারা পাহাড়ি মন্দিরে প্রার্থনা করছেন। সেখানেও তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন উঠেছিল।

এর আগে প্রথমে প্রয়াত নায়ক সুশান্ত সিং রাজপুত, তারপর কার্তিক আরিয়ানের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গেছে সারা আলি খানের। করণ জোহরের ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে গিয়ে তো কার্তিকের সঙ্গে ডেটে যাওয়ার কথাও বলেছিলেন তিনি। 

সারার চর্চিত প্রেমিক অর্জুন প্রতাপ বাজওয়া একজন পরিচিত মডেল, এমএমএ ফাইটার এবং পাঞ্জাবের বিজেপি নেতার পুত্র। তিনি ‘সিং ইজ ব্লিং’ ছবিতে সহকারী হিসেবে কাজ করেছেন এবং ২০১৯ সালে কংগ্রেসের সদস্য হিসেবে পাঞ্জাবের জেলা পরিষদে প্রতিনিধিত্ব করেছেন। 

সাইফ কন্যা সারা আলি খান বর্তমানে তার আসন্ন ছবি ‘স্কাই ফোর্স’-এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এখানে তার বিপরীতে দেখা যাবে বলিউডের খিলাড়ি আক্কিকে। এই ছবিতে সারা আলি খান আবারও অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। এর আগে দুজনকে ‘আতরঙ্গি রে’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল। এছাড়াও সারা আলি খানের আরেকটি ছবি ‘মেট্রো…দ্য ডেজ’ রয়েছে, যা পরিচালনা করছেন অনুরাগ বসু। আয়ুষ্মান খুরানার সঙ্গেও একটি ছবিতে কাজ করবেন সারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত