বাংলাদেশে ময়লা ফেলার হুঁশিয়ারি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর

  • প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে কড়া ভাষায় আক্রমণ বিজেপির এমপির
  • বাংলাদেশে আমদানি-রপ্তানি বন্ধের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪৬ এএম

বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র ও হাটহাজারী পুন্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে কড়া ভাষায় আক্রমণ করেছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলের নেতা ও বিজেপির এমপি শুভেন্দু অধিকারী।

কলকাতায় একদিনের আবর্জনা বাংলাদেশে ফেলে দিলে, তাতেই ড. মুহাম্মদ ইউনূস চাঁপা পরবেন বলে মন্তব্য করেছেন বিজেপি এই নেতা।

সোমবার বনগাঁর পেট্রাপোল সীমান্তে এক সভায় এসব কথা বলেন শুভেন্দু অধিকারী।

সভায়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে শুভেন্দু বলেন, ‘ইউনুস হুঁশিয়ার, একদিনে শুধু কলকাতায় যে আবর্জনা বের হয়, ওটা ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবেন আপনি। পাঙ্গা নিতে আসবেন না।’

এছাড়া ড. ইউনূসকে মুক্তিযুদ্ধের সময়কাল ১৯৭১ সাল স্মরণ করিয়ে দিয়ে বিজেপির এই নেতা বলেন, ‘১৯৭১ সালে ১৭ হাজার ভারতীয় জওয়ান আত্মবলিদান দিয়ে এই বাংলাদেশ তৈরি করে দিয়ে গিয়েছেন। ভুলে যাবেন না। কেউ যদি অতীত ভুলে যান, তাঁর ভবিষ্যৎ ভালো হয় না।’

এ সময় বাংলাদেশে ফের রপ্তানি বন্ধের হুঁশিয়ারি দেন শুভেন্দু। তিনি বলেন, ‘আমরা ঘোষণা করেছিলাম যে আজ পেট্রাপোল সীমান্ত দিয়ে বাণিজ্য বন্ধ থাকবে। এটা ২৪ ঘণ্টা চলবে।‘

তিনি আরও বলেন, অত্যাচার বন্ধ না হলে এর পরের সপ্তাহে আমরা পাঁচদিন বন্ধ করব। তারপর ২০২৫ সালে আমরা লাগাতার বন্ধ করে ওরা আলু, পেঁয়াজ কীভাবে খায়, সেটা দেখিয়ে দেব। আমাদের নাম ভারতবর্ষ।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত