রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ও আবু সাঈদ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আসামি শরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গতকাল সোমবার (২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তার বরখাস্তের বিষয়ে জানানো হয়।
পত্রে উল্লেখ করা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ায় সরকারি চাকরি আইন ২০১৮ এর ২৯(০২) মোতাবেক আপনাকে (মো. শরিফুল ইসলাম) চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।
এ আদেশ গত ১৯ নভেম্বর থেকে কার্যকর হবে। তবে বরখাস্তকালীন বিধি মোতাবেক খোরপোষ ভাতা (Subsistence Allowance) তিনি প্রাপ্য হবেন।”
গত ১৮ নভেম্বর পিবিআই তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। আবু সাঈদ হত্যায় পুলিশকে নির্দেশ দেওয়ার জন্য তাকে গ্রেপ্তার দেখানো হয়।
দুর্নীতির শীর্ষে পাসপোর্ট-বিআরটিএ-আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা: টিআইবি
যে পৌরসভায় সাড়ে ৩ বছর ধরে কোনো ডাক্তার নেই