ট্রাইব্যুনালে আনা হয়েছে আমু-কামরুলকে

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ১১:২৬ এএম

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) আদালতে হাজির করা হয়েছে। আজ বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১০টা ২০মিনিটে আমু ও কামরুলকে আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয়।

গত সোমবার (২ ডিসেম্বর) জুলাই-আগস্টে গণহত্যার অভিযোগে সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও কামরুল ইসলামকে আজ ৪ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন। ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

প্রধান কৌঁসুলি জানিয়েছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে দায়ের করা একটি মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে।

১৮ নভেম্বর ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা কামরুল ইসলামকে রাজধানীর উত্তরা থেকে আটক করেন। পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকালে নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ (৪৫) নিহতের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

গত ৬ নভেম্বর ডিবি পুলিশ পশ্চিম ধানমন্ডির একটি বাসা থেকে আমুকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধেও একই মামলা অভিযোগ আনা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত