যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে আগামীকাল বৃহস্পতিবার ১০৫ বাংলাদেশি নাগরিক দেশে ফিরবেন। লেবাননের স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতে এ তথ্য জানিয়েছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস।
দূতাবাস জানায়, আগামী ৫ ডিসেম্বর ১০৫ জনের ১৪তম গ্রুপ বৈরুত থেকে দুবাই হয়ে ঢাকার উদ্দেশ্যে বিমানযোগে রওনা করবে। তারা ওইদিন সকালে বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকালে ঢাকার উদ্দেশে রওনা হবেন। বাংলাদেশ সময় রাত ১১টায় তাদের বহনকারী উড়োজাহাজ হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
এদিকে, আজ বুধবার রাতে লেবানন থেকে দেশে ফিরবেন আরও ৬৫ বাংলাদেশি। আর মঙ্গলবার রাতে দেশে ফিরেছেন ৪০ জন।
অপতৎপরতা রোধে সীমান্তে সতর্ক বিজিবি
ইউটিউবে পিস্তল চালানো শিখে প্রেমিকাকে গুলি করে হত্যা করেন তৌহিদ