সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন ওসমান (৫৯) চুরি করতে গিয়ে দুই সহযোগীসহ জনতার হাতে আটক হয়েছেন। সোমবার (২ ডিসেম্বর) রাতে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়নের পচা সারটিয়া গ্রামের আব্দুর রহমানের বাড়িতে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হন তিনি।
তার দুই সহযোগী হলেন— একই ইউনিয়নের বিনানুই গ্রামের বিএনপির সমর্থক সরবেল মিয়ার ছেলে আসাদ মিয়া (২০) ও ভারাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাবেক সদস্য আব্দুল কাদেরের ভাই মোহাম্মদ আলী (৬০)।
এলাকাবাসী জানায়, এরা তিনজন ওই দিন গভীর রাতে আব্দুর রহমানের বাড়িতে মোটরসাইকেল যোগে চুরি করতে আসে। বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের বাড়ির লোকজন ছুটে গিয়ে তাদের আটক করে গণপিটুনি দেয়। এরপর ৩ ডিসেম্বর মঙ্গলবার সকালে নাগরপুর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ওই দিন রাতে চুরির উদ্দেশ্যে আব্দুর রহমানের বাড়ির কেচি গেটের তালা ভেঙে ঘরে প্রবেশের চেষ্টা করে। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের বাড়ির লোকজন ছুটে গিয়ে তাদের হাতে নাতে আটক করে। এ ঘটনায় নাগরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তাদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন ওসমানের নামে নাগরপুর, মির্জাপুর ও চৌহালী থানায় আগের চুরি ও ডাকাতির আরও ১৩ টি মামলা রয়েছে।
এসপি বাবুল আক্তারের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই
আন্তর্জাতিক আইনের অধীনে শেখ হাসিনাকে হস্তান্তরে বাধ্য ভারত