বিসিএসসহ চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৬:১৬ পিএম

বিসিএসসহ সরকারি, আধাসরকারি ও ব্যাংকে চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।

আজ বুধবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত সচিব কমিটির সভা শেষে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, বিসিএসসহ পরীক্ষার আবেদন ফি কমিয়ে ২০০ টাকা করা হচ্ছে। এক সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

এর আগে বিসিএস পরীক্ষার আবেদন ফি ও মৌখিক পরীক্ষার নম্বর কমানোর প্রস্তাব করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠায় পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। ওই চিঠিতে বিসিএস মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ নম্বর আর আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ৩৫০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়। 

এবার প্রস্তাবের চেয়েও আরও করে ২০০ টাকায় আবেদনের সুযোগ পাচ্ছেন পরীক্ষার্থীরা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত