বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশানে চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় গিয়ে সাক্ষাৎ করেন তিনি। রাতে গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ও দলটির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী।
জানা গেছে, সাক্ষাৎকালে চীনের রাষ্ট্রদূত বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। খালেদা জিয়াকে কিছু উপহারসামগ্রীও দেন তিনি।
