বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই ক্যামেরাবন্দি ঐশ্বরিয়া ও অভিষেক

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৩ পিএম

জনপ্রিয় তারকা দম্পতি ঐশ্বরিয়া রায় ও অভিষেক বচ্চনের বিচ্ছেদের গুঞ্জনে এতদিন উত্তাল ছিল বলিউড। কিন্তু সেই সব গুজব এক লহমায় শেষ করে দিলেন জুনিয়র বচ্চন ও বিশ্বসুন্দরী ৷ কয়েকমাস পর ফের একসঙ্গে ধরা দিলেন সকলের প্রিয় জুটি অভি-অ্যাশ ৷ ১৭ বছরেরও বেশি সময় ধরে দাম্পত্য জীবন কাটাচ্ছেন তারা। সম্প্রতি প্রথমবার একসঙ্গে ক্যামেরাবন্দি হলেন।

গত বৃহস্পতিবার রাতে একটি হাই-প্রোফাইল পার্টিতে ঐশ্বরিয়া ও অভিষেক একসঙ্গে উপস্থিত হন। তাদের সঙ্গে ছিলেন ঐশ্বরিয়ার মা বৃন্দ্যা রায়। অনুষ্ঠানে ঐশ্বরিয়া রায়কে দেখা যায় কালো একটি দেশীয় পোশাকে। অভিষেক বচ্চন পড়েছিলেন একটি কালো সুট। প্রযোজক অনু রঞ্জন অনুষ্ঠানের ছবি তার ইনস্টাগ্রামে শেয়ার করে লেখেন, "এত ভালোবাসা আর উষ্ণতা!"

অভিনেত্রী আয়েশা জুলকাও তাদের ছবি শেয়ার করেন, যা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সারা রাতের এই পার্টিতে একে অপরের সঙ্গ এই মুহূর্তের জন্য ও ছাড়েননি এই তারকা দম্পতি।

একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে অভিষেক বচ্চন তার স্ত্রী ঐশ্বরিয়ার প্রশংসা করে বলেন, “আমি ভাগ্যবান যে আমি বাইরে গিয়ে সিনেমা করতে পারি, কারণ ঐশ্বরিয়া বাড়িতে আমাদের মেয়েকে (আরাধ্যা) দেখাশোনা করেন। আমি এর জন্য তার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। সন্তানরা বাবা-মাকে তৃতীয় ব্যক্তি হিসেবে দেখে না, তাদের কাছে আমরা প্রথম ব্যক্তি।” 

ঐশ্বরিয়া ও অভিষেকের একত্রে উপস্থিতি তাদের ব্যক্তিগত জীবন নিয়ে চলমান গুঞ্জনের অবসান ঘটাবে বলে ধারণা করা হচ্ছে। অভি-অ্যাশকে একসঙ্গে দেখে খুশি হয়েছেন ভক্ত ও অনুরাগীরাও। সকলেই দীর্ঘ সময় পর এই পাওয়ার কাপলকে একসঙ্গে দেখে আনন্দ প্রকাশ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত