ফরেন অফিস কনসালটেশন (এফওসি) আলোচনায় যোগ দিতে আগামী ৯ ডিসেম্বর ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। শুক্রবার (৬ ডিসেম্বর) সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।
ব্রিফিংয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক স্বার্থ–সম্পর্কিত নানাবিধ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে বিক্রম মিশ্রির আলোচনা হবে বলে জানান মুখপাত্র।
রণধীর জয়সওয়াল বলেন, ভারতের পররাষ্ট্র সচিব এফওসিতে অংশ নিতে আগামী ৯ ডিসেম্বর ঢাকা যাচ্ছেন। ঢাকায় অবস্থানকালে তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সঙ্গে বৈঠক করবেন। তবে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন কি না, তা এখনো জানা যায়নি।
শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের পররাষ্ট্র সচিবের এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে কোনও আপস নেই: নুর