মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ২০

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৮:২৪ এএম

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইগ্রুপের সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এই ঘটনায় আটক করা হয়েছে অন্তত ১০ জনকে।

গতকাল শুক্রবার রাত ৮টার দিকে সদর উপজেলার পূর্ব রাস্তি পুরাতন ট্রলারঘাট এলাকায় এ ঘটনা ঘটে।  আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেলে পাঠিয়েছেন চিকিৎসক।

পুলিশ ও স্থানীয়র জানায়, শহরের লঞ্চঘাট এলাকার নিশাদ বেপারী, শান ও নিরব বেপারীর সাথে আধিপত্য নিয়ে পূর্ব রাস্তি এলাকার হাসান, নিশাদ, শুভ ও নাঈম ভুইয়ার বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার রাতে দুইগ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে তাদের সাথে যোগ দেন সেনাবাহিনীর একটি দল। সংঘর্ষে পুলিশসহ আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের রিফাত ঢালীকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে পাঠিয়েছেন চিকিৎসক। ঘটনাস্থল থেকে অন্তত ১০ জনকে আটক করেছে পুলিশ।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত