মাদারীপুরে একটি কবরস্থান থেকে ২০টি হাতবোমা উদ্ধার করেছে কালকিনি থানা পুলিশ। গতকাল শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে কালকিনি পৌরসভার ২ নং ওয়ার্ডের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাতাবালি এলাকা থেকে বালতি ভর্তি বোমা উদ্ধার করা হয়। হাতবোমাগুলো পুলিশের হেফাজতে রয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালকিনির পাতাবালি গ্রামের মৃত সামছুল হক বেপারীর বাড়ির পারিবারিক কবরস্থানে অভিযান চালায় থানা পুলিশের একটি দল।
এসময় জঙ্গলের ভেতরে কবরস্থানে মৃত সামছুল হক বেপারির কবরের উপর থেকে দুই বালতিতে থাকা ২০টি হাতবোমা উদ্ধার করে পুলিশ। তবে কে বা কারা ওই বোমাগুলো ওখানে রেখেছে প্রাথমিকভাবে তা জানাতে পারেনি পুলিশ।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হুমায়ুন কবীর জানান, কালকিনির পাতাবালি এলাকার একটি কবরস্থান থেকে ২০টি ককটেল বোমা উদ্ধার করা হয়েছে।
মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ২০
শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা