নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৪তম জন্ম ও ৯২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে। সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় রংপুরের মিঠাপুকুরের পায়রাবন্দে বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
‘রোকেয়ার অবরোধবাসিনী সামাজিক নকশার সেকাল-একাল’ শিরোনামে প্রবন্ধ পাঠ করবেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের বাংলা বিভাগের প্রভাষক সিরাজাম মুনিরা। আলোচনায় অংশগ্রহণ করবেন তারাগঞ্জ সরকারি কলেজ রংপুরের অধ্যক্ষ অধ্যাপক ড. এ আই এম মুসা এবং রংপুর সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মো. মোতাহার হোসেন সুজন।
