বর্তমানে ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় পার করছেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড, যিনি বিশ্বকাপজয়ী তারকা, এবার ওপেন প্লে ও পেনাল্টি, দুটিতেই গোল করতে ব্যর্থ হচ্ছেন। এমবাপ্পের এই ব্যর্থতার প্রভাব পড়েছে রিয়ালের পারফরম্যান্সেও, যেটি লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে ভুগছে।
অন্তহীন ব্যর্থতার পর রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি এখন চিন্তা করছেন এমবাপ্পেকে নিয়ে। এমনকি সামনের ম্যাচগুলোর জন্য তাকে বেঞ্চে বসানোর ইঙ্গিতও দিয়েছেন তিনি। আনচেলত্তি জানিয়েছেন, এমবাপ্পেকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা করছেন, যাতে তিনি আবার নিজের ফর্মে ফিরতে পারেন।
লা লিগায় এমবাপ্পে সাম্প্রতিক সময়ে সংগ্রাম করছেন। শেষ ৭ ম্যাচে তার গোল মাত্র ৩টি। এর পাশাপাশি চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের বিপক্ষে এবং লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে পেনাল্টি মিস করেছেন। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়াল ৫টি ম্যাচ হেরেছে, যার ফলে এমবাপ্পে এবং দলের ওপর চাপ বেড়ে গেছে।
আজ রাতের জিরোনার বিপক্ষে ম্যাচের আগে আনচেলত্তি বলেন, ‘এমবাপ্পে তার পারফরম্যান্স সম্পর্কে সচেতন, কারণ আগের ম্যাচের পর সে নিজের ফর্ম নিয়ে কথা বলেছে। আমরা সবাই তার পাশে আছি। সে তার সেরাটা দিতে পারছে না, কিন্তু এটা বুঝতে চায় না এমন কেউ নেই।’
এমবাপ্পেকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনার কথা তুলে ধরে আনচেলত্তি আরও বলেন, ‘আমরা সবকিছু পর্যালোচনা করছি, তবে মনে হয় সে গতি এবং তীব্রতায় কিছুটা উন্নতি করেছে। এটা জরুরি নয় যে তাকে সব ম্যাচ খেলতেই হবে; কখনো কখনো বিশ্রাম তাকে সাহায্য করতে পারে।’
এমবাপ্পের এই ফর্মে রিয়ালের জন্য আগামী দিনগুলো আরও চ্যালেঞ্জিং হতে পারে, তবে আনচেলত্তির আশা, বিশ্রাম এবং পুনরুদ্ধারের মাধ্যমে তার এই সঙ্কট কাটিয়ে উঠতে পারবেন।
ভারতের গৌহাটিতে আকস্মিক মৃত্যু বাংলাদেশি আম্পায়ারের
হেডের ইংরেজি বুঝতে পারেননি সিরাজ, হলেন ক্ষুব্ধ