দিল্লির বাংলাদেশ দূতাবাস অভিমুখে পদযাত্রা করবে আরএসএস

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৫০ পিএম

বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ‘নিপীড়নের’ প্রতিবাদে দুই শতাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা দিল্লির বাংলাদেশ দূতাবাস অভিমুখে পদযাত্রা করবেন। আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ‘দিল্লির নাগরিক সমাজ’ ব্যানারে তারা এ পদযাত্রা করবে বলে জানানো হয়।

শুক্রবার (৭ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এমন দেন ঘোষণা দেন আরএসএসের দিল্লি শাখার মিডিয়া ও যোগাযোগ বিভাগের সহপ্রধান রজনীশ জিন্দাল ঘোষণা করেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে এমনটি জানানো হয়।

সংবাদ সম্মেলনে জিন্দাল বলেন, ‘বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের বিরুদ্ধে চলমান অত্যাচারে গোটা দেশ (ভারতের জনগণ) ক্ষুব্ধ। ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ‘দিল্লির নাগরিক সমাজ’ ব্যানারে বাংলাদেশ দূতাবাস অভিমুখে একটি পদযাত্রা অনুষ্ঠিত হবে।’

দিল্লির ২০০টিরও বেশি সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা এ পদযাত্রায় যোগ দেবেন বলে জানান তিনি।

রজনীশ জিন্দাল বলেন, ‘আমরা বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি দেব। আমরা জাতিসংঘ, ইউএনএইচআরসি, ডব্লিউএইচও, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং এডিবিসহ সব আন্তর্জাতিক সংস্থার কাছে স্মারকলিপি দেব, যাতে তারা বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে চলমান নৃশংসতা ও সহিংসতা বন্ধে অবিলম্বে হস্তক্ষেপ করে। মিছিলের আগে ৯ ডিসেম্বর দিল্লির সব জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত