ঢাবি ভিসির বাসভবনের সামনে কেন গান-বাজনা শিক্ষার্থীদের?

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১০:৪৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় নিয়মিত উচ্চ শব্দে গান-বাজনার প্রতিবাদে এবার উপাচার্যের  বাসভবনের সামনে গান বাজিয়ে অভিনব প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল ও রোকেয়া হলের শিক্ষার্থীদের উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি শুরু হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এতে যোগ দেন।

এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন ডিজে গানের সাথে নাচানাচি করতে দেখা যায়। তারা জানান, নিয়মিত টিএসসি ও রাজু ভাস্কর্য এলাকায় উচ্চ শব্দে গান-বাজনার কারণে নারী শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে, পড়াশোনায় বিঘ্ন ঘটলেও কোনও ব্যবস্থা না নেওয়ায় এই ধরনের প্রতিবাদ করছেন তারা।

শামসুন্নাহার হলের শিক্ষার্থী আশরেফা বলেন, প্রতিনিয়ত আমরা এগুলো সহ্য করছি। অনেকবার প্রতিবাদ জানিয়েও কাজ হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের টনক নড়ে না। এজন্য আমরা আজ ডিজে গান বাজালে কেমন ক্ষতি হতে পারে সেটা উপাচার্য স্যারকে বুঝাতে আসছি। এর বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিলে সারারাত গান বাজতে থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত