দূষিত শহরের তালিকায় আজ দ্বিতীয় অবস্থানে ঢাকা

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৮ এএম

বিশ্বে বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে ভারতের দিল্লি। তবে দূষণ মাত্রার দিক থেকে তালিকায় রাজধানী ঢাকার অবস্থান দ্বিতীয়। 

আজ রবিবার সকাল ৮টা ২২ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

তালিকার শীর্ষে অবস্থান করা দিল্লির বায়ুর মানের স্কোর হচ্ছে ৩৫৮ অর্থাৎ সেখানকার বায়ু ‘দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে।

দ্বিতীয় অবস্থানে থাকা ঢাকার স্কোর হচ্ছে ২২৮ অর্থাৎ এই শহরটির বায়ুর মান ‘খুবই অস্বাস্থ্যকর’। সূচকে ২১৩ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে মিশরের কায়রো। সেখানকার বায়ুর মানও ‘খুবই অস্বাস্থ্যকর’। এ ছাড়া বায়ুদূষণে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর হচ্ছে ১৯৮ ও পঞ্চম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত