আগামী পহেলা জানুয়ারি বই উৎসব হচ্ছে না। তবে জানুয়ারি মাসের মধ্যে সকল পর্যায়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
আজ রবিবার (৮ ডিসেম্বর) খুলনা বিভাগের বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপদেষ্টা।
ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, প্রতিটি শ্রেণির বইয়ের কিছু অধ্যায় পরিমার্জন ও পরিবর্তন করার কারণে বই ছাপাতে সময় লাগছে। সে জন্য শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে কিছুটা বিলম্বিত হবে।
সভায় উপদেষ্টা বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে সকল প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু হবে, যা আগামী বছরই প্রকল্প আকারে চালু হচ্ছে। এ সময় তিনি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোসহ বিভিন্ন জায়গায় গুণগত পরিবর্তনেরও কথা জানান।
পুলিশের বাধায় আটকে গেল পদযাত্রা, ৬ প্রতিনিধি যাচ্ছেন ভারতীয় হাইকমিশনে
২ জানুয়ারির আগে এনআইডির ভুল সংশোধনের অনুরোধ