ঢাকা-আখাউড়া লংমার্চ করবে বিএনপির সহযোগী ৩ সংগঠন

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৮ পিএম

ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির তিনটি সংগঠন একযোগে লংমার্চের কর্মসূচি পালন করবে। আগামী বুধবার ঢাকা থেকে এই লংমার্চ শুরু হবে।

আজ রবিবার (৮ ডিসেম্বর) ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে প্রতিবাদ পদযাত্রা শেষে এমনটাই জানিয়েছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতারা।

সূত্র জানিয়েছে, ঢাকা থেকে এ লংমার্চ শুরু করা হবে, যা আখাউড়া গিয়ে শেষ হবে। ভৌগলিকভাবে বাংলাদেশের আখাউড়া সীমান্তের পরেই ভারতের আগরতলা। যেখানে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করেছে হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সন্ত্রাসী সংগঠন।

জানা গেছে, শনিবার রাতে বিএনপির গুলশান কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতারা। সেই বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

লংমার্চের ডাক দেওয়া বিএনপির সহযোগী ৩ সংগঠন আজ অথবা কাল সোমবার আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করবে বলে জানা গেছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত