ঢাবির মাঠ থেকে নবজাতকের লাশ উদ্ধার

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৬:১৬ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলার মাঠের পাশ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মেয়ে নবজাতকটির বয়স আনুমানিক ১দিন।

রবিবার (৮ ডিসেম্বর) বেলা ৩টার দিকে মাঠের প্রাচীরের পাশ থেকে লাশটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদ আহমেদ জানান, একটি কাপড় দিয়ে মোড়ানোর পর একটি কাপড়ের ব্যাগের মধ্যে ভরে ফেলে রাখা ছিল লাশটি। কে বা কারা লাশটি সেখানে ফেলে গেছে তা বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত