আসাদের পতনে তালেবান কেন খুশি?

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৩:০২ পিএম

সিরিয়ার সঙ্গে আফগানিস্তানের সীমান্ত নেই। ভৌগোলিকভাবে দুই দেশ বহু দূরত্বে বিচ্ছিন্ন। কিন্তু সিরিয়ায় বিদ্রোহী বাহিনীগুলোর প্রতি তালেবানের মধ্যে উল্লেখযোগ্য সমর্থন এবং সহানুভূতি রয়েছে।

সিরিয়ায় চলমান পরিস্থিতি নিয়ে তালেবান সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রতিক্রিয়া বেশ অবাক করার মতো!

তালেবানরা রক্ষণশীল ও জিহাদি মতাদর্শের অনুসারী। এক তালেবান সদস্য বলেছেন, আদর্শিক কারণে তালেবানদের সিরিয়ায় জিহাদি বিদ্রোহীদের প্রতি গভীর সহানুভূতি রয়েছে। এই তালেবান কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, তালেবানরা আশা করছে, বিদ্রোহী গোষ্ঠীগুলো ‘সিরিয়ায় শরিয়া আইন’ বাস্তবায়ন করবে, যা তাদের তালেবান সরকারের মতো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত