বগুড়া কারাগারে অসুস্থ হয়ে আব্দুল মতিন মিঠু (৬৫) নামে চিকিৎসাধীন অবস্থায় এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এনিয়ে বগুড়া জেলা কারাগারে বন্দি অবস্থায় অসুস্থ হয়ে ৪ আওয়ামী লীগ নেতা মারা গেলেন।
আব্দুল মতিন মিঠু গাবতলী উপজেলার বৈইঠা দক্ষিণ পাড়া এলাকার মোজাহার আলীর ছেলে। তিনি গাবতলী উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং দূর্গাহাটা ইউপির সাবেক চেয়ারম্যান ছিলেন।
এর আগে বগুড়া কারাগারে মারা যাওয়া আওয়ামী লীগ নেতারা হলেন- জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু, বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রতন এবং শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আবদুল লতিফ মারা যান।
বগুড়া জেলা কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ জানান, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়ে ৩ নভেম্বর বগুড়া জেলা কারাগারে আসেন আব্দুল মতিন মিঠু। রবিববার রাত সাড়ে ৩টার দিকে তিনি বুকে ব্যথা অনুভব করেন। পরে তার অবস্থার অবনতি হলে দ্রুত শজিমেক হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করানো হয়। সেখান থেকে তাকে আইসিইউতে স্থানান্তর করেন চিকিৎসকরা। পরে সোমবার সকাল সাড়ে ৯টায় তিনি মারা যান। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
গোলান মালভূমিসহ সিরিয়া সীমান্তের দখল নিয়েছে ইসরায়েল
মুন্সীগঞ্জে ইজারা ছাড়াই প্রতিরাতে ২০ লাখ ঘনফুট বালু লোপাট!