মুন্সীগঞ্জে ছাত্র-জনতা এক সাবেক ইউপি চেয়ারম্যানকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। তার নাম রিয়াজুল ইসলাম বিরাজ (৭৬)। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে সদরের মহাকালী ইউনিয়ন পরিষদের সাবেক এ চেয়ারম্যানকে সদর থানা পুলিশের কাছে সোপর্দ করে।
পরে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সজল মোল্লা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখোনো হয়েছে। সাবেক ইউপি চেয়ারম্যান বিরাজ মহাকালীর প্রয়াত শাহ-আলমের ছেলে।
সজল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই আবু সিদ্দিক জানান, ছাত্র-জনতার সহায়তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সজল হত্যা মামলার আসামি সাবেক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়। বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।
জানা যায়, গত ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষে সজল মোল্লাসহ ৩ জন নিহত ও অর্ধ-শতাধিক আহত হয়। আন্দোলনে সজল মোল্লা হত্যার ঘটনায় গত ২০ সেপ্টেম্বর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন ও তার ছেলে মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মো. ফয়সাল বিপ্লবসহ ৪৫১ জনকে আসামি করে হত্যা মামলা করেন নিহতের ছোট ভাই সাইফুল ইসলাম।
৪৭তম বিসিএসের অনলাইন আবেদন হঠাৎ স্থগিত
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত: বিক্রম মিশ্রি