ব্রিটিশ হাইকমিশনারের বাসায় জিএম কাদের

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৭ পিএম

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ সোমবার দুপুরে ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় রাজনৈতিক সম্পর্ক জোরদার এবং বাণিজ্য অংশীদারিত্ব বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এবং জাতীয় পার্টি চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক দূত মাসরুর মওলা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত