৭ বছর আগে জনি ডেপের সঙ্গে বিচ্ছেদ হয়েছে। এরপর আর কোনো সম্পর্কে জড়ানোর ঘোষণা দেননি হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড। এর মধ্যেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে এনে বেশ চমকে দিলেন অভিনেত্রী।
সন্তানের বাবার পরিচয় না জানিয়েই নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন অ্যাম্বার হার্ড। তার ঘরে দ্বিতীয় সন্তান আসার সুখবর দেন অ্যাম্বারের এক মুখপাত্র।
সম্প্রতি পিপলস ম্যাগাজিনকে সেই মুখপাত্র বলেছেন, গর্ভাবস্থার বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে। তাই খুব বেশি বিস্তারিত এখনই জানাতে চাচ্ছি না। তবে অ্যাম্বার তার দ্বিতীয় সন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত। এর আগে ২০২১ সালে সারোগেসির মাধ্যমে প্রথম সন্তান আসে অ্যাম্বারের ঘরে। এখন সেই সন্তানের বয়স ৩ বছর, নাম ওনাঘ পাইজ। একই পরিকল্পনা করে অ্যাম্বার তার দ্বিতীয় সন্তানও আনতে যাচ্ছেন কি না, তা নিয়েও জোর জল্পনা। সেক্ষেত্রে তার দ্বিতীয় সন্তানের বাবা আছেন কি নেই সে ব্যাপারে কিছুই স্পষ্ট নয়।
