আজও আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, তাসকিনের পরিবর্তে শরিফুল

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ০৭:১৪ পিএম

সেন্ট কিটসের ওয়ার্নার পাকে আজ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি  বাংলাদেশ। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫ উইকেটে হেরেছে মেহেদী হাসান মিরাজের দল। সিরিজ বাঁচাতে আজকের ম্যাচটি জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। বাঁচা মরার ম্যাচটিতে টসে হেরে ব্যাটিংয়ে নামতে হচ্ছে বাংলাদেশকে।

সিরিজ বাঁচানোর ম্যাচে আবার এক পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ। দলে এসেছে একটি পরিবর্তন। খেলছেন না পেসার তাসকিন আহমেদ। তার জায়গায় একাদশে এসেছেন শরিফুল ইসলাম।

টসে হারের পর বাংলাদেশ অধিনায়ক মিরাজ বলেছেন, ‘উইকেট ভালো মনে হচ্ছে। (প্রথম ওয়ানডের) একই উইকেট। আমাদের স্পিনারেরা ভালো সুযোগ পাবেন। ভালো একটি স্কোর আমাদের জন্য ভালো হবে। এই উইকেটে বোলিং করা কঠিন। তবে আমাদের ভালো বোলার আছে।’

ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হোপ টস জিতে বলেছেন, ‘(উইকেটের) আর্দ্রতা এখানে বড় একটি বিষয়। (প্রথম ম্যাচে) আমরা রান তাড়ায়ও ভালো করেছি।’ হোপ জানিয়েছেন, এই ম্যাচে অভিষেক হচ্ছে পেসার মারকুইনো মিন্ডলের।

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, তানজিম হাসান, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত