ইফতেখার আবিরকে আহ্বায়ক ও শেখ হামিমকে সদস্যসচিব করে বিপ্লবী ছাত্র পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার ১৩ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান এ কমিটি অনুমোদন করেন।
কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক মো. সালমান ফার্সী, মোহাম্মদ মুহি উদ্দিন, মাহমুদ সৌরভ, হামিদ হাসান আলাভী এবং হাসিবুল হাসান দীনার। সহকারী সদস্যসচিব হলেন- জান্নাতুল ফেরদাউস, ফাতিমা আফরোজ, তাহমিদ মাসউদ, তাসনিম তাহমিদ তাকি ও মো. মিরাজ হোসেন এবং মিরাজ হোসেন সদস্য।
এক বিবৃতিতে কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান বলেন, ছয় মাসের জন্য গঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংস্কার, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন ও রাষ্ট্র-সমাজ সংস্কারের তত্ত্ব ও প্রায়োগিক কৌশল উদ্ভাবনে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে কাজ করবে।
নেতৃদ্বয় আরও উল্লেখ করেন, বিপ্লবী ছাত্র পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা কমিটি আসন্ন চাকসু নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যকে সামনে রেখে ছাত্রদের মধ্য থেকে সদস্য সংগ্রহ করে প্যানেল গঠনে জোর তৎপরতা চালাবে।
বিবৃতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিপ্লবী ছাত্র পরিষদে যোগ দিয়ে রাষ্ট্র ও সমাজ পুনর্গঠনে নেতৃত্ব দিতে আহ্বান জানানো হয়েছে।
আসাদের পতন রাশিয়ার মর্যাদায় আঘাত