অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৩ ভারতীয় নাগরিক আটক 

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ১২:৪৮ এএম

হবিগঞ্জের মাধবপুরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তিন ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেল ৫টায় বিজিবির একটি টহল দল উপজেলার ধর্মঘর ইউনিয়নের সীমান্তবর্তী সন্তোষপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে। 

আটকরা হলেন- ভারতের পশ্চিম ত্রিপুরা জেলার আমতলী থানার আগরতলা রেলস্টেশন এলাকার মৃত উপেন্দ্র পালের ছেলে প্রদীপ পাল (৫০), রানীর খামার গ্রামের অমূল্য বিশ্বাসের ছেলে অজিত বিশ্বাস (৪০) ও সিধাই থানার গোপাল নগর গ্রামের মৃত প্রিয়ারী মোহন দাসের ছেলে সমীর দাস (৩০)।

সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ জানান, আটক অবৈধ অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিকদের মাধবপুর থানায় মামলা করে হস্তান্তর করা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত