সাত মাস পর এনসিএল টি-টোয়েন্টি দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন তামিম ইকবাল খান। চলতি এনসিএলে তিনি খেলছেন চট্টগ্রাম বিভাগের হয়ে। তবে ব্যাট হাতে তার শুরুটা ভালো হয়নি। অন্যদিকে সদ্য যুব এশিয়া কাপজয়ী অধিনায়ক আজিজুল হাকিম তামিম দুর্দান্ত ফিফটি করেছেন খুলনা বিভাগের হয়ে।
আজ বুধবার এনসিএলের ম্যাচে সিলেট একাডেমি গ্রাউন্ডে মুখোমুখি হয়েছে খুলনা আর রাজশাহী। টস জিতে ব্যাটিংয়ে নামা খুলনার হয়ে দারুণ ব্যাটিং করেছেন তামিম। ৩১ বলে ৩ চার ৪ ছক্কায় খেলেছেন ৫৩ রানের ইনিংস। এর আগে ওপেনার এনামুল হক বিজয় ‘গোল্ডেন ডাক’ মারেন। তামিম এবং অধিনায়ক নুরুল হাসান সোহানের ব্যাটে খুলনা এখন চ্যালেঞ্জিং স্কোরের পথে।
অন্যদিকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম এবং রংপুর বিভাগ। ম্যাচটিতে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে চট্টগ্রাম। কিন্তু তাদের দুই ওপেনারের কেউই ভালো করতে পারেননি। মাহমুদুল হাসান জয় ১২ বলে ১৪ রান-আউট হয়ে যান। এছাড়া ৭ মাস পর মাঠে ফিরে তামিম ইকবাল নিজেও ১০ বলে ১ চার ১ ছক্কায় ১৩ রান করে আউট এনামুল হকের বলে বোল্ড হয়ে যান। তার দলও এখন চাপে আছে।
হোপের আশা সিরিজ হবে '৩-০'