‘পুষ্পা-২’ শো চলাকালীন যুবকের মরদেহ উদ্ধার

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৫ পিএম

‘পুষ্পা-২’র কেন্দ্র করে বিতর্ক যেন পিছু ছাড়ছেই না। আল্লু অর্জুনকে দেখতে গিয়ে নারীর মৃত্যুর পর ঘটনার রেশ না কাটতেই ঘটল আরেক ঘটনা। এবার সিনেমার শোতে ৩৫ বছরের এক যুবকের মরদেহ উদ্ধার করল পুলিশ। অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার রায়দুর্গম শহরের প্যালেস সিনেমা হলে ঘটনাটি ঘটে। মৃত যুবকের নাম মদানাপ্পা এবং তিনি পেশায় একজন শ্রমিক। 

জানা যায়, ম্যাটিনি শোয়ে ‘পুষ্পা ২’ সিনেমা দেখতে গিয়েছিলেন তিনি। সেই সময় মদানাপ্পা নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। পুলিশের ডেপুটি সুপার রবি বাবু বলেন, ‘ঠিক কখন, কীভাবে তিনি মারা গেছেন তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্ত শেষে বিষয়টি পরিস্কার হবে।’

মুক্তির প্রথম সপ্তাহে বিশ্বব্যাপী ৮০০ কোটি রুপি তুলে নিয়েছে  ‘পুষ্পা ২’। প্রথমদিনই ‘আরআরআর’-এর রেকর্ড ভেঙ্গে ফেলেছে ‘পুষ্পা ২’। এর আগ পর্যন্ত ১৩৩ কোটি তুলে ফার্স্ট ডের ওপেনিং কালেকশনের রেকর্ড নিজের করে রেখেছিল ‘ত্রিপল আর’। ১৭৪ ক্রোড় আয় করে ছবিটিকে হটিয়ে দিয়েছে আল্লু-রাশমিকার ছবিটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত