কুমিল্লার তিতাসে সাবেক ইউপি চেয়ারম্যান ও তার ছেলেকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (১১ ডিসেম্বর) রাতে উপজেলার জগৎপুর ইউনিয়নের কেশবপুর নিজ বাড়ি থেকে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মুজিবুর ও তার ছেলে জিমিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ৫ আগস্ট ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় তিতাস থানায় দায়ের করা মামলার আসামি মজিব চেয়ারম্যান ও তার ছেলে জিমি।
স্থানীয়রা জানায়, মজিব চেয়ারম্যান ২০২১ সালে ভিজিএফের চাল আত্মসাৎ করে স্থানীয়দের কাছে ধরা পড়ে ছিল। আওয়ামী লীগ নেতা হওয়ায় ওই সময় পার পেয়েছে।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, ৫ আগস্ট ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় তিতাস থানায় দায়ের করা মামলার আসামি মজিব চেয়ারম্যান ও তার ছেলে জিমি। আমরা মঙ্গলবার রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গান বাংলা টিভির সম্প্রচার বন্ধ