খুলনায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গত বুধবার রাত ১০টার দিকে মহানগরীর নতুন রাস্তা মোড় রেল ক্রসিংয়ে ঘটনাটি ঘটে। ট্রেনটি যুবকের শরীরের ওপর দিয়ে যাওয়ায় মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। মৃত যুবক হলেন, প্লাটিনাম জুটমিল কলোনীর বাসিন্দা আলতাফ হোসেনের ছেলে রিপন।
রিপনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর রেলষ্টেশন ফাঁড়ির এস আই মো. তারিকুল ইসলাম বলেন, রাত ১০টার দিকে খুলনা থেকে চিলাহাটিগামী একটি ট্রেন নগরীর নতুন রাস্তা মোড় পার হচ্ছিল। এ সময় একজন যুবক চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিলে মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়।
মৃত্যুর কারণ হিসেবে তিনি বলেন, যুবকটি কয়েকদিন ধরে মানসিক অশান্তিতে ছিলেন। যে কারণে তিনি চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেয়। প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
ভারতের সঙ্গে সমমর্যাদার বন্ধুত্ব চায় বিএনপি
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ